ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
উড্ডয়নের আগ মুহুর্তে ভারতীয় বহনকারী একটি যাত্রীবাহী উড়োজাহাজকে আটকে দেয়ার চার দিন পর ছেড়েছে ফ্রান্স। সোমবার উড়োজাহাজটি মুম্বাইয়ের উদ্দেশ্যে ফ্রান্স ছেড়েছে।
সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার মানব পাচার হচ্ছে এমন অভিযোগে উড়োজাহাজটি আটকে দেয় ফ্রান্স। আটকে দেয়ার পর উড়োজাহাজের যাত্রী ও উড়োজাহাজকর্মীদের জেরা করে ফরাসি কর্তৃপক্ষ। বিষয়টি এক পর্যায়ে আদালতে গড়ায়। সোমবার ফ্রান্সের স্থানীয় একটি আদালত উড়োজাহাজটি ফ্রান্স ছাড়ার অনুমতি দেয়। কিন্তু উড়োজাহাজটি তার আগের গন্তব্য নিকারাগুয়ার পরিবের্তে মুম্বাইয়ে ফেরত আসবে।
ফ্রান্সের স্থানীয় বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, যাত্রীদের ভারতে নিয়ে যাওয়া হবে। তবে ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই বলা হয়নি।
বার্তাসংস্থা এএফপি জানায়, ওই ভারতীয় শ্রমিকদের আমিরাত থেকে নিকারাগুয়া নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চূড়ান্ত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র বা কানাডা। ওই উড়োজাহাজটি পরিচালনা করে রোমানিয়ার একটি চার্টার কোম্পানি।
