ভ্রাম্যমান প্রতিনিধি
নৌকা প্রতীকের বিপক্ষে নয়, আমি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে ভোট করছি। আমার প্রতীক হচ্ছে ” ট্রাক”।
তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী- তানোর) আসনের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা বিগত ১৪ বৎসর এক ব্যক্তিকে দেখলেন। তাকে ১৫ বৎসর সুযোগ করে দিয়েছেন।
আপনারা যদি আমাকে ভোট দেন, আমি যদি এমপি হয়ে আপনাদের মাঝে আসতে পারি, তাহলে এই ২ উপজেলার উন্নয়নের কাজ করব।
তিনি গত মঙ্গলবার তার নির্বাচনী এলাকার গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় ভোটারদের এইসব কথা বলে তার পক্ষে ভোট চান। তিনি বলেন, আমি আপনাদের কাছে নতুন। আমার ছোটবেলা থেকে রাজনীতি করার ইচ্ছা ছিল।
আমার নানা বাড়ি তানোর উপজেলার মুন্ডমালায়। আমি আপনাদের পাশেই থাকি। সুখ-দুঃখ সব ভাগ করে নিব। সব সময় আপনাদের পাশেই থাকতে চাই।
আপনারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার ” ট্রাক ” মার্কায় ভোট দিবেন। সব মহিলারা মহিলাকে ভোট দিবেন। সবাই ভোট দিতে যাবেন,’ ট্রাক’ মার্কায় ভোট দিবেন। তিনি এখানকার ক্ষুদ্র- নৃগোষ্ঠীর মানুষদের সঙ্গে মতবিনিময় করেন।
