ভ্রাম্যমান প্রতিনিধি
জাতীয় সংসদ সদস্য নং- ৫৩ রাজশাহী-২ (সমগ্র রাজশাহী মহানগরী) আসনের টানা ৩ বারের এমপি ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
তিনি এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
তার পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মাঠে নামেন নি। এই আসনে ফজলে হোসেন বাদশার প্রতিদ্বন্দ্বী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন। তার প্রতীক ‘কাঁচি’।
এখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতারা শফিকুর রহমান বাদশা’কে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক পেজে’ অনেক পোস্ট দিয়েছেন।
আমাদের প্রতিবেদককে নৌকা প্রতীকের এমপি প্রার্থী ফজলে হোসেন বাদশা বলেন, জনগণ স্বতঃস্ফুর্তভাবে আমাকে গ্রহণ করেছে। জনগণের সাড়া দেখে বুঝা যায় যে, তারা কাকে সমর্থন করবে। আমাকে তারা সমর্থন করে। পরিবেশ স্বাভাবিক। আমার অনুকুলে পরিবেশ।
এখানে জবরদস্তিমুলক কিছুই নাই। মানুষ চাই, এই সরকার আবার আসুক। তাই তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। তিনি আরও বলেন, বিগত দিনগুলিতে বিএনপি- জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড দেখে মানুষ বুঝতে পেরেছে যে, এই সরকারকে ক্ষমতায় রাখতে হবে। তবেই এই দেশের উন্নয়ন হবে।
