ছবি: সংগৃহীত
আলো ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। কোন রাজনৈতিক দল জনগনের সম্পৃক্ততা হারালে তারা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগা মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক বিএনপি জামায়াত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচনে জনগনের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।
এর আগে মন্ত্রী তিনলাখ পীর এলাকায় একটি পথসভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়নের চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
