আলো ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টনের কোনো কথা বলি নাই। আসন বণ্টনের কথা বলার প্রয়োজনও নাই। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে ১৯৯১ সালের মতো নীরব বিপ্লবও হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
চুন্নু বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোটকেন্দ্রে যেন আসেন, ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয় আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখা গেছে আলোচনায়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দুই একজন সিনিয়র নেতা, আর জাতীয় পার্টির পক্ষ থেকে আমি ও একজন কো-চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতারা সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের আশ্বাসে আমরা মোটাসোটাভাবে আশ্বস্ত হয়েছি। বিশ্বাস করেছি। আগামী দিনগুলোতে কী হবে, সেটার অপেক্ষায় আমরা থাকবো।
নির্বাচন জাতীয় পার্টি বর্জন করবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন বর্জন করা জাতীয় পার্টির ইতিহাসে কম। শুধুমাত্র একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।
