আলো ডেস্ক
সমাবেশের অনুমতি না মেলায় আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় ঘরোয়া আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৬ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের করার আবেদন করে দলটি। তবে নির্বাচন কমিশন সমাবেশ করার অনুমতি দেয়নি।
