আলো ডেস্কঃ জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহের মধ্যস্থতায় দেশের আগামী নির্বাচন হলে সেটা ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির সংলাপ, সমঝোতা দরকার।
তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পও দলকে ভাবতে হবে।
বুধবার (৮ নভেম্বর) সকালে তার বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দলে গণতন্ত্রের চর্চা হচ্ছে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, দলের হাইকমান্ডের সামনে সঠিক কথা বলার কোনো লোক নেই। সবাই ইয়েস স্যার, রাইট স্যার বলে। একমাত্র সাইফুর রহমানকে দেখেছিলাম তিনি ম্যাডামের সামনে সত্যি কথা বলতেন।
দলের সংস্কার করার জন্য তারেক রহমানের প্রতি অনুরোধ জানান তিনি। তারেক রহমানকে উদ্দেশ্যে করে মেজর হাফিজ বলেন, দলের জন্য সংস্কার কিছু করুন, এভাবে রাজনৈতিক দল চলে না।
এ সময় অর্থপাচার প্রতিরোধে প্রধানমন্ত্রীর প্রতিও অনুরোধ জানান হাফিজ উদ্দিন আহমেদ।
