স্পোর্টস ডেস্কঃ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ব্যর্থ বিশ্বমঞ্চে। শুধু বলতেই ব্যর্থ! একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে থ্রি লায়ন্সরা। হতাশায় নিমজ্জিত বৃটিশ স্কোয়াড এবার অন্তত চ্যাম্পিয়ন ট্রফিতে কোয়ালিফাই করতে চাইবে। তবে অন্যদিকে বিশ্বকাপের আসরে চমক রেখেছে নেদারল্যান্ডস। দুর্দান্ত দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো ডাচরা নজর রাখছে চ্যাম্পিয়নস ট্রফিতে।
বুধবার (৮ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আড়াইটায়। চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে থাকতে দুই দলই সেরা একাদশ নিয়েই মাঠে নামবে।
তবে এই ম্যাচটি জয়ের জন্য অধিক মরিয়া হয়ে থাকবে জস বাটলারের দল। ইতিমধ্যে বিশ্বকাপে তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করার সুযোগ মিস করতে চাইবে না থ্রি লায়ন্সরা। তাই জয়ের জন্য সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে তারা।
এদিকে বিশ্বকাপে দুই ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নেদারল্যান্ডস। বাংলাদেশকে ৮৭ রানে হারিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে স্কট এডওয়ার্ডসের দল। তবে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে এগিয়ে থাকতে চাইবে কমলাবাহিনীরা। এমসিএ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় বাড়তি সুবিধা পাবে ব্যাটাররা।
এখন পর্যন্ত দুই দলের ৬ বার দেখা হয়েছে। যেখানে সবকটি ম্যাচ জিতেছে ইংলিশরা। শেষবার তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে কোনোরকম পাত্তাই পায়নি ডাচরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৪৯৮ রানের রেকর্ড সংগ্রহ করেছিল। যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বাস ডি লিড, সাকিব জুলফিকর, লোগান ফান বিক, রোওলফ ফান ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।
