স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা খাতে উন্নয়ন স্বরূপ উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সেই লক্ষ্যে (৫ নভেম্বর) বেলা ১২ টায় তেঘর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে তালুক ধর্মপুর দাখিল মাদ্রাসা এবং দারুশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার আরও দুইটি নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে তেঘর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট রেজওয়ান হক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।
তেঘর দাখিল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, পবা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. আব্দুল মাননান, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, তেঘর দাখিল মাদ্রাসার সভাপতি আব্দুল হাকিম সরকার, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রব বাবু, নওহাটা পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ ফরিদ।
তালুক ধর্মপুর দাখিল মাদ্রাসা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন সাব্বির, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পবা উপজেলা শাখার সভাপতি মো. শাহিনুল ইসলাম এবং সহ-সভাপতি তামিম হোসাইন প্রমুখ।
