আলো ডেস্কঃ গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা অনেককে।
ডিএমপির বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।
