ভ্রাম্যমান প্রতিনিধি
গতকাল পবার কাছে কাশিয়াডাঙ্গা কলেজে হরিপুর ও দামকুড়া ইউনিয়নে সামাজিক সুরক্ষায় ভাতা ভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষায় ভাতা ভোগীদের বিভিন্ন সেবা দিয়ে আসছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা মোহনপুর এমপি আয়েন উদ্দিন। এছাড়াও হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জিল, দামকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন পবা হরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি আয়েনুদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলের রূপান্তরিত করেছে।
আগামী নির্বাচনেও আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখেন। উক্ত অনুষ্ঠানে পবার হরিপুর দামকুড়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
