ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে দেশসেরা কলেজের নামের তালিকায় পর পর ৪র্থ বার দেশসেরা কলেজ “রাজশাহী কলেজ”। ঐতিহ্য, প্রাচীন কলেজ এই রাজশাহী কলেজ। স্থাপিত ১৮৭৩ সাল। আমরা অনেকেই জানি না। ইহার পরেও নানা সংকটে জর্জরিত এই কলেজ। শ্রেণীকক্ষ, শিক্ষক, আবাসন সংকট, পানি ব্যবস্থা, মেয়েদের কমন রুম।
শিক্ষার পরিবেশ, বিষয় ভিত্তিক শিক্ষকের অনুপাত, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, স্নাতক শিক্ষার্থীর সংখ্যা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডসহ ৩১টি মানদন্ডে আমাদের দেশের অন্য কলেজ গুলির তুলনায় কিছুটা ভাল অবস্থানে রযেছে ঐতিহ্যের এই রাজশাহী কলেজ। বৎসর বৎসর এই কলেজে শিক্ষার্থী বাড়লেও সেই অনুপাতে বাড়েনি এই কলেজের অবকাঠামো।
প্রাচীন এই কলেজের ছাত্র- ছাত্রীর সংখ্যা ২৬ হাজার। পাঠদান চলে ১২৫টি শ্রেণীকক্ষে। যেখানে ১০০ শিক্ষার্থীর জন্য ১টি শ্রেণী কক্ষ থাকার কথা, সেখানে ২০৮ জন শিক্ষার্থীর জন্য রয়েছে ১টি শ্রেণীকক্ষ। আর এই শ্রেণীকক্ষ সংকট কাটাতে ১০ তলা ভবন নির্মাণের কাজ হাতে নিয়েছিল এই কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের টানাপোড়নে দেড় বৎসরের বেশী সময় ধরে বন্ধ আছে এই নির্মাণকাজ। খুবই দুঃখের বিষয়। এই কলেজটিতে আবাসন সংকট প্রকট।
৯৫ শতাংশ শিক্ষার্থীই আবাসন সুবিধা পায় না। এই কলেজের ২৬ হাজার শিক্ষার্থীর জন্য আছে ৩টি ছাত্রাবাস (হোস্টেল)। এখানে মাত্র ১ হাজার ২০০ ছাত্র- ছাত্রী থাকতে পারে। অন্যরা এই মহানগরীর বাসা-বাড়ি, অভিজাত হোস্টেল, মেয়েদের অভিজাত হোস্টেল- এ অবস্থান করেন। এই হোস্টেলগুলির অবস্থাও নাজুক। ইহার ফলে ঝুঁকি নিয়েই এইসব ছাত্রাবাসে থাকেন শিক্ষার্থীরা।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য ‘হেমন্ত কুমারী’ ছাত্রাবাস নির্মিত হয় ১৮৯৯ সালে। ১২৩ বৎসরের পুরনো এই হোস্টেলটির অবস্থা সবচেয়ে বেশী খারাপ। মুসলিম ছাত্রাবাসের বয়সও ১০০ বৎসর পার হয়েছে। মুসলিম হোস্টেল, হেমন্ত কুমারী হোস্টেলে ৬০০ শিক্ষার্থী থাকতে পারেন। (চলবে)।
