স্টাফ রিপোর্টার
গাছ মানুষের জীবন্ত বন্ধু এবং গাছ কখনোই তার বন্ধুর সাথে বেঈমানি করেনা। গাছের দেশ বাংলাদেশ। বাংলার প্রতিটি ইঞ্চি মাটিই গাছের উপযোগী। গাছ বাংলাদেশের জন্য আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নেয়ামত; কারণ গাছ হলো দুর্যোগের দুশমন।
গাছ যুদ্ধ করে ঝড়ের সাথে।তাছাড়া গাছের শাখায় শাখায় পাতায় পাতায় পরিলক্ষিত হয় পাখপাখালির আনন্দময় উৎসব নৃত। তবে গাছের দেশ বাংলাদেশ হলেও এই দেশে গাছ রক্ষণাবেক্ষণে ক্রটি দ্যাখা যায়। এমনকি পথিকের বিশ্রামের ঠিকানাকেও মূল হতে তুলে ফেলছে একশ্রেণীর বাংলা দস্যুরা। তাইতো দেশে দিনে দিনে কমে যাচ্ছে গাছ, পরিবেশের হচ্ছে সর্বনাশ।
তাই পরিবেশকে সুখময় করতে প্রতিবছরের ন্যায় জননন্দিত বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছেন দেশব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণের।এদিকে সরকারের পদক্ষেপের সাথে সুর মিলিয়ে গাছের চারা বিতরণ ও রোপণের বিজয় বাতাসে উড়ছে দেশের একমাত্র নোবেল জয়ী আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। ব্যাংকটির এমডি সহ সকল সহকর্মী গাছের চারা হাতে ঝাপিয়ে পড়েছেন বাংলার আটষট্রি হাজার গ্রামে। যার সুবাতাস লেগেছে রাজশাহী যোনেও।গাছের চারা হাতে গ্রামে গ্রামে নেমে পড়েছেন গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়াও।
সরেজমিনে দ্যাখা যায় গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার কর্মপ্রখর এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকারের শাখায় শাখায় উপস্থিত হয়ে চারাগাছ রোপন ও বিতরণের কালজয়ী চিত্র। তিনি ২০ জুন ২০২৩ চাপাই নবাবগঞ্জ এরিয়ার ১২টি শাখায় নিজে উপস্থিত হয়ে সহকর্মীদের সহযোগিতায় বৃক্ষ রোপণ অভিযান পরিচালনা করেন এবং ৩১৩০০০ গাছের চারা রোপন ও বিতরণ করে নতুন রেকর্ড সৃষ্টি করেন।গাছের চারাগুলোও ছিলো সবরকম গুণের সমষ্টিতে ভরা।
বনজ,ফলজ, ঔষধি সহ হরেক রকমের গাছ। ২০ জুন এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ সরকারের সাথে দ্যাখা হয় বাসুদেপুর শাখার চারা বিতরণের নৈসর্গিক ভ‚বনে। যেখানে তিনি ৬৪৫১০টি গাছের চারা বিতরণ ও রোপন করেন।এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গোদাগাড়ী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রহিম খান,সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র সরকার, গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়া কর্মচারী সমিতির যোন প্রতিনিধি মোঃ নাহিদ কবির, অত্র শাখার শতশত সদস্য এবং জাতীয় কবিতা মঞ্চ রাজশাহী জেলা কমিটির সভাপতি ও বিশষ্ট মানবাধিকার কর্মী কবি মোঃ মুকুল হোসেন।
প্রতিবেদকের প্রশ্নে হাসিমাখা বদনে গ্রামীণ ব্যাংক চাপাই নবাবগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ সরকার বলেন বাঙালি কখনো হারেনি- আমি ও আমার সহকর্মীরাও হারবোনা। গ্রামীণ ব্যাংক প্রদত্ত কর্মসূচি পালন করবো অক্ষরে অক্ষরে। তাছাড়া বৃক্ষ রোপন তো একটি ইবাদত। যার ফল দুইপারেই উদ্ভাসিত। তিনি আরও বলেন আমি ও আমার সহকর্মীরা কথায় নহে কাজে বিশ্বাসী। তাই “গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ।”এই স্লোগানের মর্ম আমার পরিচালনাধীন এরিয়ায় বাস্তবায়ন করবোই ইনশাআল্লাহ।
