স্টাফ রিপোর্টার
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল রবিবার বিকেল ৬.৩০ ঘটিকার সময়ে দৈনিক রাজশাহীর আলোর নিজ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত করেন শালবাগান আসাম কলোনী ইঞ্জি: বায়তুল মামুলি জামে মসজিদের ইমাম নোমানী ইসলাম ।
ইফতার মাহফিলে দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহীর আলোর উপদেষ্টা মুর্শিদ কামাল রানা, নির্বাহী সদস্য আব্দুল মুগনী নিরো, সাব-এডিটর মো: মশিউর রহমান মনি।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিষ্টি বাড়ির স্বত্তাধীকারি সেলিম রেজা, জনসেবা ইউনানী মেডিকেল এ্যান্ড ফার্মেসীর ডা.রাসেল মিয়া, ভূট্টু খালাসি এবং সাংবাদিকদের মধ্যে স্টাফ রিপোর্টার মোঃ শামসুল ইসলাম, তানজিলুল ইসলাম লাইক, মোঃ কাউসুর রহমান আনন্দ, বিজ্ঞাপন কর্মকর্তা আনাম হোসেন নান্নু, কম্পিউটার অপারেটর মোঃ সুমন-সহ পত্রিকার কলাকৌশলীরা।
