স্টাফ রিপোর্টার
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২১ জুন। গত শনিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কুমারপাড়াস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন ২১ জুন ২০২৩ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বর্তমান রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রদানের বিষয়টি উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়।
এরপর রাত ৯ টার দিকে নগর ভবনের কার্যালয়ে, নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে নিজ হাতে মিষ্টিমুখ করান অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ সহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ খোকন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। মোহাম্মদ বাবু, সিরাজী কোয়েল, মোঃ নাসির উদ্দিন রঞ্জু, মোঃ মুরাদ খান, রবিউল, টুটুল, উজ্জ্বল, কনি, ছোট রায়হান সহ আরো অনেকে।
