স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় অধ্যায়নরত অসহায় ৩শ’ শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (রেডা)। রেডার উদ্যোগে বিতরণ করা একটি কম্বল পেয়ে এতিম অসহায় শিশুরা আনন্দে আত্যাহারা হয়ে যায়। তাদের মুখে ফুটে এক পসলা হাসির ঝিলিক। রাজশাহী নগরীর ৫টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার তিনশ অসহায় শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোর জন্য খুশি শিক্ষকরাও। প্রতিবছরের ন্যায় এবারো রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের পক্ষে গরিব অবহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এবারের উদ্যোগ ছিল অনেকটাই ব্যতিক্রমী। এবার এতিম ও হাফেজিয়া মাদরাসার এতিম অসহায় শিশু শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ড্রাটির হল রুমে এ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীর চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রহমান ডেভেলাপার এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক ও রেডার সভাপতি তৌফিকুর রহমান লাবলু, আল-আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি হুসাইন আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারি সওদাগর, তথ্য ও গবেষণা সম্পাদক এসএম সিহাব পারভেজ, প্রচার সম্পাদক আকতারুল হুদা রুমেল প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, আমাদের মানবতার পক্ষে কাজ করতে হবে। কাজ করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। সমাজে যারা বিত্তবান রয়েছে তাদের সামান্য উদ্যোগে শীতার্ত মানুষ স্বস্তি পেতে পারে। যে যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। আল-আকসা ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি বলেন, রেডা শুরু থেকেই অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
করোনা থেকে শুরু করে এখন পর্যন্ত যেনো দূর্যোগের সময় রেডা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আমরা চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে থাকার। প্রতিবছরের ন্যায় এবারো রেডার পক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। আগাামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
