স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএডিসি’র কৃষি কর্মকর্তারা।
এসময় মার্কেটিং এর ডিডি একেএম গোলাম সারোয়ার তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান। দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় দেশনেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা।
