ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরী ও রাজশাহী জেলার কৃতি সন্তান,আমাদের দেশের জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কন্ঠশিল্পী প্রয়াত “এন্ডু কিশোর ” এর স্মৃতি ধরে রাখতে রাজশাহী মহানগরীর একটি সড়ক “এন্ডু কিশোর সরণি ” করার দাবি উঠেছে।
রাজশাহী মহানগরীর সাধারণ জনগণের পাশাপাশি বিশিষ্ঠজনরা এই দাবির প্রতি একাট্রা ঘোষণা করেন। রাজশাহী মহানগরীর সাধারণ জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এই মহানগরীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, এন্ডু কিশোর ভক্তরা অংশ নেন।
আয়োজিত এই মানববন্ধন কর্মসূচী থেকে বক্তারা রাজশাহী মহানগরীর যে কোন একটি সড়ক অথবা স্থাপনা এন্ডু কিশোর এর নামে করার দাবি করেন। বক্তারা বলেন, আমাদের দেশের জনপ্রিয় প্লেব্যাক সম্রাট কৃতি সন্তান। তাই নতুন প্রজন্মের মধ্যে “এন্ডু কিশোর” এর স্মৃতি ধরে রাখতে তার নামে যে কোন সড়ক, স্থাপনায় সরণি করা প্রয়োজন।
