স্টাফ রিপোর্টার
বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ আসাদুজ্জামান, এডহক কমিটির বিধি-বিধান অনুযায়ী আবেদন করেন ২২/০৬/২০২২ ইং তারিখে এডহক কমিটির স‚ত্রের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে ১৬/০৬/২০০৯ ইং তারিখে এসআরও নাম্বার ১৫৬/আইন/১৯৬১ সাল (E.p.Ord.xxx 111 of 1961) এর Section 39-এর প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পৃর্বানুমোদনক্রমে এবং ৩৯ বিধি মোতাবেক তার প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে ২৯/০৬/২০২২ ইং তারিখ থেকে ০৬ মাসের জন্য এডহক কমিটি সরকারী নিয়ম অনুযায়ী অনুমোদন করা হয় কিন্তু ৯০ দিনের মধ্যে পুর্ণ কমিটির না করে তারা মনগড়া বিনা ভোটে কমিটি গঠন করেন।
এডহক কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান (বাসের হেলপার) এবং শ্যামপুর স্কুলের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান, তার নিজস্ব লোক নিয়ে অবৈধ ভাবে মোঃ সাইদুর রহমানকে সভাপতি মনোনীত করেন।
স্কুলের প্রশাসন আইন ভঙ্গ করায় সকল অভিভাবকরা পুনরায় ভোটের দাবি করেন এবং বিদ্যালয়ের পরিদর্শক উপরোক্ত বিষয়গুলো আমলে নিয়ে সঠিক তদন্ত করে সরকারী আইন অনুযায়ী প্রধান শিক্ষকের সুষ্ঠ বিচার চাই শিক্ষার্থীর অভিভাবকেরা। উল্লেখ্য এডহক নিয়ম কানুন না মেনে তার সার্থের জন্য অবৈধ ভাবে সভাপতি করে চরম অন্যায়ের সামিল। যাহা বিবেকবান মানুষের মেনে নিতে কষ্টকর।
১৪/১০/২০১৫ ইং হইতে আজ পর্যন্ত প্রধান শিক্ষকের নিকট বিদ্যালয়ের কোন হিসাব নিকাশ পাওয়া যায় নি এবং বিদ্যালয়ের টিউশন ফি অর্থ নিজ তাগিদে উত্তোলন ও ব্যয় করেন, স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।
