ভ্রাম্যমান প্রতিনিধি
এক স্ন্দুর, মনোরম পরিবেশের মধ্য দিয়ে গতকাল রাজশাহী মহানগরীর শালবাগানস্থ “রাজিয়া কমিউনিটি সেণ্টার”- এ রাজশাহী ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থার উদ্যোগে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই ফল ব্যবসায়ী উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মোঃ ইলিয়াছ ব্যাপারী সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়। প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, আমার একার পক্ষে এই সংস্থা পরিচালনা করা সম্ভব নয়। কারো একার পক্ষে সম্ভব নয়। আমি আপনাদের সবাইকে নিয়ে এই সংস্থার কার্যক্রম পরিচালনা করতে চাই। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশী হলে চলবেনা। তাহলে আমাদের সংস্থা দেউলিয়া হয়ে যাবে। আমরা সামনে দাঁড়াতে পারবনা।
আমি এই সংস্থাকে যতদুর পারি, আমার মেধা, বুদ্ধিমক্তা, সততা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্ঠা করে যাব। সাধারন সম্পাদক মোঃ শাহীন হোসেন কালু তার বক্তব্যে বলেন, আমিও আমাদের সভাপতির কথার সঙ্গে একমত। সবাই মিলেমিশে এই সংস্থাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ফান্ড মজুদ রাখতে হবে।
আমরা সবাই কিছু কিছু করে টাকা প্রদান করলে আমাদের ফান্ড অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান। আরও বক্তব্য প্রদান করেনঃ মোঃ আব্দুস সোবহান- সহ সভাপতি। মোঃ আমজাদ হোসেন- সহ-সম্পাদক। মোঃ দুলাল হোসেন – সদস্য। মোঃ খাজা মইন উদ্দিন- সদস্য। মোঃ আলী আকবর- সদস্য। এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন মোঃ শাহীন হোসেন কালু।
