আলো ডেস্ক: চট্টগ্রামের কোতোয়ালীতে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জোবাইর হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার কোতোয়ালী থানার সাব এরিয়া জয়নাব কলোনিতে অবস্থিত মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোবাইর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কোদালা দক্ষিণ পাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, ভুক্তভোগী ছাত্রকে ফুসলিয়ে বলাৎকার করে মাদ্রাসার প্রধান শিক্ষক জোবাইর হোসেন। গত ১১ নভেম্বর এ ঘটনা ঘটে। পরে ছাত্রের পরিবার বিষয়টি জেনে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জোবাইর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। পরে গতকাল বুধবার সকালে মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগা
