স্টাফ রিপোর্টার
সরকারের সুফল পেল কৃষকরা। গতকাল মঙ্গলবার পবার কৃষকদের মাঝে গমের বীজ ও সার বিতরণ করা হয় বিনামূল্যে। কৃষি অধিদপ্তর পবা কৃষি অফিস থেকে বিনামূল্যে সার ও বীজ উত্তোলন করেন কৃষকরা।
পবা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিতে ভর্তুকি দিচ্ছে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছেন। কৃষকদের উন্নয়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে।
কৃষকরাও বিনামূল্যে সার ও বীজ পেয়ে দারুন খুশি এবং তারা বলেন, আমরা আরো ভালো করে ফসল ফলাবো যেন আমরা আবারো ভালো গম উৎপাদন করতে পারি।
