আল আমিন স্বাধীন
রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নের নাড়ু পাড়া গ্রামে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি ও বাঁশঝাড় দখল করে বাঁশ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাড়ু পাড়া গ্রামের মৃত কলিমুদ্দিন এর ছেলে সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে আব্দুল মান্নানসহ ৮ জনের নাম উল্লেখ করে এদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা যায়, নাড়ুপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিন এর ছেলে সৈয়দ আলী মন্ডল প্রায় ২৩/২৪ বছর ধরে নাড়ুপাড়া মৌজার বাঁশঝাড়সহ জমি পৈত্রিক সম্পত্তি ভোগ দখল করে আসছে। গত ১৪ নভেম্বর লোকজন নিয়ে জমি দখল করে দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নেয় ও পান বরজ ভেঙ্গে দেয় আব্দুল মান্নান।
অভিযোগকারী সৈয়দ আলীর নাতি শামীম হোসেন বলেন, আব্দুল মান্নান জমি পাবে ৪ বিঘা ১৫কাঠার মতো সেখানে আমরা তাদের আড়াই বিঘা জমি দিয়ে দিয়েছি আরও জমি দেওয়ার কথা আছে কিন্তু ওরা ওইভাবে জমি নিবে না আমরা একযায়গায় দিব কিন্তু ওরা দাগে দাগে জমি নিবে। তারপরও আমরা সমাধানের জন্য তিন থেকে চার বার বলেছি কিন্তু তারা সমাধানে আসেনি।
আমাদের পানের বরজের পান ভাঙ্গাসহ বোরজ ভেঙ্গে ফেলেছে তারা বাঁশ ঝাড়ের বাঁশ বেশ কয়েকটি বাঁশ কেটে নিয়েছে বাঁধা দিতে গেলে তারা আমাদের দলবলসহ লাঠি , লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারার হুমকি দেয়।
এ ব্যাপারে আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি বলেন, তাদের মারার কোন হুমকি দেওয়া হয়নি তবে বাঁশ কয়েকটি কাটা হয়েছে আর আমরা সমাধানের জন্য বলেছি কিন্তু ওরাই রাজি হয় নি ।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
