স্টাফ রিপোর্টার
দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন খন্দকার আলমগীর (৭৫)। তিনি নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম ১৯নং ওয়ার্ড দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং ১৯নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ মহল্লা কমিটির সাধারন সম্পাদক।
তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় মানবতার জীবনযাপন করছেন। এমন সংবাদ পেয়ে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যার পর উল্লেখিত ব্যক্তিকে দেখতে যান এবং তার পাশে দাঁড়ান দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ ইলিয়াস ব্যাপারী, নূর ফার্নিচার রাজশাহী। মোঃ আলী আজম ব্যাপারী, কার্যকরী সদস্য রাজশাহী শিক্ষা বোর্ড। মোঃ রাসেল মিয়া, জনসেবা ইউনানী মেডিকেল রাজশাহী।
