ভ্রাম্যমান প্রতিনিধি
অনেক জল্পনা- কল্পনার পর,রাজশাহী মহানগরবাসী, রাজশাহী জেলা, উপজেলা, আশপাশের সর্বসাধারনের বহুল প্রতীক্ষার পর এবার সত্যিকারের স্বপ্ন বাস্তবরুপে আমাদের কাছে আসছে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল কবে শাহ মুখদম বিমান বন্দর (সাবেক রাজশাহী বিমান বন্দর) থেকে রাজশাহী টু কক্সবাজার সরাসরি বিমান ফ্লাইট চালু হবে।
কেননা আমাদের রাজশাহী, আশপাশের এলাকাগুলি থেকে সমুদ্র সৈকত ” কক্সবাজার” যেতে সময় লাগে ১২- ১৪ ঘণ্টা। যা আমাদের জন্য কষ্ঠ, সময় ক্ষেপন মাত্র। আর যদি সঙ্গে স্ত্রী (রিভব), ছেলে, মেয়ে, বাবা- মা, আপনজন থাকে তাহলে আর কথাই নাই। কষ্ঠের শেষ নাই। ল্যাগেজ টানা তো আছে। অনেক সময়ের ব্যাপার, কষ্ঠসাধ্য তো আছে। আমাদের এই কাজটি সহজ করার জন্য, আমাদের যেন আর এত কষ্ঠ না হয়, সেই কাজটি সহজ করে দিচ্ছেন একটি বেসরকারি বিমান সার্ভিস “নভো এয়ার”।
শুধু আমাদের দেশের আভ্যন্তরীন রুট নয়, সারা বিশ্বের বেশ কয়েকটি দেশে এই বিমান তাদের বিমান ফ্লাইট চালু রেখেছে। যিনি এই কাজটি করার জন্য সবচেয়ে বেশী উদ্যোগী ছিলেন, যার প্রচেষ্ঠায় এই কাজটি করা সম্ভব হয়েছে, তিনি আর কেউ না। তিনি জাতীয় ৪ নেতার ১ নেতার ছেলে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন এর মধ্যে অন্যতম সিটি কর্পোরেশন, সবুজ নগরী, পরিস্কার-পরিচ্ছন্ন রাজশাহী সিটি কর্পোরেশন ‘ এর সম্মানিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আমাদের রাজশাহী মহানগরবাসী, বিভিন্ন জেলা, উপজেলা, আশপাশের জনসাধারনের পক্ষ থেকে তাকে অনেক-অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে এই বেসামরিক বিমান সার্ভিস ” নভো এয়ার”কে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আগামী ১৭ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০-৩০ মিনিটে এই বিমান বন্দর থেকে এই ” নভো এয়ার” এর ১ম বিমান ফ্লাইট উড়ে যাবে রাজশাহী টু কক্সবাজার। ভাড়া জনপ্রতি = ৫,৯০০ টাকা। বিমানের টিকিটের জন্য আপনারা যোগাযোগ করবেন এই মোবাইল নম্বরে ০১৭৫৫-৬৫৬৬৫৭।
