ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় আলাদা ২টি তদন্ত কমিটি গঠনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ঠ্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ( রামেক)।
গত বুধবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালনা পর্ষদ ২ ঘণ্টা সভা শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করে। এই সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি, রাজশাহী সদর আসনের এম পি ফজলে হোসেন বাদশা। আরও উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
এই সভা শেষে এম পি ফজলে হোসেন বাদশা বলেন, রাবি ও রামেক হাসপাতাল সংশ্লিষ্ঠদের নিয়ে যে কমিটি কাজ করার কথা ছিল তারা কোন কাজ করছেনা। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মস‚চী ও বক্তব্যই এই কমিটি অকার্যকর হওয়ার পেছনে দায়ী বলে আমি মনে করি।
