প্রেস রিলিজ
গতকাল ১১ই অক্টোবর ’২২ মঙ্গলবার ৮০ জন গরীব রিক্সাওয়ালাদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়। বিতরনের সময় এই প্রকল্পের চেয়ারম্যান লায়ন সাদাত আলী যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন। খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন রাজশাহী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ইফতিয়ার মাহমুদ বাবু, লায়ন মুখলেসুর রহমান এমজেএফ, লায়ন তছলিমা খাতুন ডালিয়া, লায়ন আবরার হোসেন ও অন্যান্য লায়নগন।
মেট্রোপলিটন লিও ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারার ও সদস্যবৃন্দ এই সেবা প্রকল্পকে সাফল্য মন্ডিত করার জন্য সার্বিক সহযোগীতা করেন। অক্টোবর সার্ভিস মাসের প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন ডা. এস.এম.এ. মান্নান উপস্থিাত থেকে খাদ্য বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন।
