আলো ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে সুজাদ হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুজাদ ওই গ্রামের চান্দু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আকাশে মেঘ করে বৃষ্টি শুরু হয়। বৃ
ষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে ধানক্ষেতের জমি থেকে পানি বেরিয়ে যাচ্ছে কিনা তা দেখতে যান সুজাদ। এ সময় হঠাৎ করেই আকাশে মেঘের গর্জন দিয়ে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারে সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বজ্রপাতে ওই কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
