আল আমিন স্বাধীন
নওগাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে মরিচ ও হলুদ গোড়ায় কাপড়ের রং ও আটা ব্যবহারের অপরাধে আদায় করা হয়েছে।
অভিযানের নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিমের সহযোগিতায় বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নওগাঁর সদর উপজেলায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতা বলে ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক সদর উপজেলার ডালপট্টি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মরিচ গুঁড়ার মধ্য কাপড়ের রং এবং হলুদ গুঁড়োয় আটা ব্যবহারের অপরাধে তারা মা হলুদ ভান্ডারের মালিক কে ১০ হাজার টাকা জরিমানা আরো আদায় করেন এবং উক্ত প্রতিষ্ঠানকে ১৫ দিনের মধ্যে পরিবর্তনের আল্টিমেটাম দেন অন্যথায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে ।
এ সময় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শামীম হোসেন বলেন জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
