স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কর্ণহার থানার (আরএমপি) অফিসার অফিসার ইনচার্জ জনাব মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে দারুশা কেন্দ্রীয় দূর্গামন্দির চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জনসচেতনমূলক কার্যক্রমের মাধ্যমে বিদ্যমান আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসঙ্গত রাখাসহ অসাপ্রদায়িক চেতনাই ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে রাজশাহীর পবা উপজেলার দারুশা কেন্দ্রীয় দূর্গামন্দির চত্বরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা,সন্ত্রাসবাদকে প্রতিহত, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ, মসজিদ মন্দির গির্জা প্যাগোডাসহ সকল উপাসনালয়ে নিরাপত্তাবিধানে কার্যকর সহায়তার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
হুজরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: গোলাম মোস্তফা বলেন, শান্তি ও সৌহার্দের বানী সমূহ প্রচারের মাধ্যমে ধর্মীয় উৎসব যথাযথভাবে গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপনের পরিবেশকে অক্ষুন্ন রাখতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
কর্ণহার থানার (আরএমপি) অফিসার ইনচার্জ জনাব মো: ইসমাইল হোসেন এর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জনাব, বিভূতি ভূষন ব্যানার্জী উপ-পুলিশ কশিনার কাশিয়াডাঙ্গা বিভাগ রাজশাহী মেট্রাপলিটন পুলিশ, রাজশাহী, জনাব মো: সাখাওয়াত হোসেন অতিরিক্ত উপ-পুলিশ কশিনার কাশিয়াডাঙ্গা বিভাগ রাজশাহী মেট্রাপলিটন পুলিশ, রাজশাহী, জনাব মো: আরিফুল ইসলাম সহকারী পুলিশ কশিনার কাশিয়াডাঙ্গা বিভাগ রাজশাহী মেট্রাপলিটন পুলিশ, রাজশাহী, জনাব মো: আখতার ফারুক সাবেক চেয়ারম্যান, হুজরীপাড়া ইউনিয়ন পরিষদ, জনাব শ্রী গুরুপদ সরকার, সভাপতি দারুশা কেন্দ্রীয় দূর্গামন্দির, কর্ণহার, পবা, রাজশাহী জনাব শ্রী সুভাষ চন্দ্র ঘোষ, সভাপতি, ধর্মহাটা সার্বজনীন দূর্গামন্দির কর্ণহার, পবা, রাজশাহী।
