স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল গতকাল শহীদ এএইচএম কামরুজ্জামান হেনার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, জাতীয় নেতার মাজার জিয়ারত করলাম এবার আমি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো এবং বলবো আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, আমি আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী এবং বঙ্গবন্ধুর কন্যাকে সম্মান জানিয়ে আমি আপনাদের মাঝে ভোট প্রার্থনা করছি আপনারা আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
