স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “পর্যটনে নতুন ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা নজরুল ইসলাম, উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জামিলসহ সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
