প্রেস বিজ্ঞপ্তি
২৫ সেপ্টেমরবর ২০২২ তারিখ রবিবার বেলা ১১:০০টায় বাংলাদেশ ব্যাংক, মূল ভবনের কন্ফারেন্স রুমে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ বিতরণের উদ্দেশ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বাংলাদেশ ব্যাংক এর মধ্যে এক অংশগ্রহণমুলক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খান এর উপস্থিতিতে রাকাব এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক এবং বাংলাদেশ ব্যাংক, কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ ব্যাংক, কৃষি ঋণ বিভাগের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
