ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার একটি শান্ত, কোলাহলমুক্ত উপজেলা মোহনপুর উপজেলা। এই উপজেলার সরকারী হাই স্কুল মাঠে আজ বিকাল ৪ ঘটিকার সময় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য-৫৪ রাজশাহী-৩( মোহনপুর- পবা) আসনের এম পি জনাব মোঃ আয়েন উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিহত থাকবেন এই উপজেলার আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট এম, আব্দুস সালাম। এই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, এই উপজেলার একমাত্র সরকারী কলেজ মোহনপুর সরকারী কলেজ এর প্রিন্সিপ্যাল মোঃ মফিজ উদ্দিন কবিরাজ। ৫নং বাকশিমইল ইউ’পি, সদর ইউ’পি চেয়ারম্যান প্রভাষক মোঃ আব্দুল মান্নান। এই অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করছেন মোঃ মোকাদ্দিম হোসেন (শাওন)।
যিনি” নীড়হারা সংস্থা” এর সভাপতি, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা ” দৈনিক বাংলাদেশ সমাচার” এর রাজশাহী চিফ ব্যুরো প্রধান, crime news24.com এর স্পেশাল করসপেনডেণ্ট। একটি কোচিং সেণ্টার এর এমডি। তার ভবিষ্যৎ চিন্তা-ভাবনা বিষয়ে আমাদের প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, তার ইচ্ছা মোহনপুর উপজেলাবাসীর সুখ, দুঃখ, আনন্দ- বেদনার পাশাপাশি থেকে এম পি জনাব মোঃ আয়েন উদ্দিন এর হাতকে শক্তিশালী করা।
