আলো ডেস্ক: ঝিনাইদহের সদর উপজেলার এস্তেকাপুর গ্রামের সাপের ছোবলে বদিরুজ্জামান এপো (৫১) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। বদিরুজ্জামান ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে। তিনি উপজেলার মধুপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, বদিরুউজ্জামান গত শনিবার রাত ১০টার দিকে নিজ পুকুর পাড়ে শ্যালো মেশিন চালু করতে যান বদিরুজ্জামান। সে সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লিমন পারভেজ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিক্ষককের মৃত্যু হয়েছে।
