আলো ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন বাংলাদেশের ইতিহাসের অংশ। তিনি ছিলেন ছাত্র রাজনীতির এক কিংবদন্তি। গতকাল শুক্রবার বাদআসর রাজধানীর গুলশানের বাসভবনে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনের কুলখানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে একটি ইতিহাসের সমাপ্তি হলো। কুলখানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক মন্ত্রী এহসানুল হক মিলন, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ফরিদ হোসেন ভুইয়া, জাতীয় পার্টি (জাপা) সাবেক অতিরিক্ত মহাসচিব মো. আনোয়ার হোসেন, জাপার প্রেসিডিয়াম সদস্য আবদুস সবুর, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন, কৃষকদলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান প্রমুখ।
