আলো ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগদানকালে সাইড লাইনে নিউইয়র্কের হোটেল লোটে প্যালেসে এ বৈঠক হয়। গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। ড. মোমেন ও মিশেল সিসন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ইস্যুসহ অভিন্ন উদ্বেগের নানা বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেন।
