স্টাফ রিপোর্টার-
রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া বালুঘাট সংলগ্ন এলাকার একটি নির্মাণকৃত বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ চেস্টার ঘটনায় আদালতে মামলা। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগী এক তরুনী (২২) প্রেমিকসহ ৩ বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ চেস্টায় রাজশাহী জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল -১ আদালতে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, আরএমপি চন্দ্রীমা থানাধীন হাজরাপুকুর এলাকার আব্দুর রশিদের মেয়ে (২২) এর সাথে রাজশাহী তানোর উপজেলার বারোমাইল গ্রামের নাইমুল হকের ছেলে হারুন অর রশিদ (২৮) সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৯ আগস্ট রশিদ তার প্রেমিকাকে ফোন করে নগরীর রেলগেটে আসতে বলে সেই দিন বিকেল সাড়ে ৫ টার সময় প্রেমিক রশিদ এক সাথে নগরীর বিভিন্ন স্থানে ঘুরা ঘুরি করে সন্ধা সাড়ে ৭ টার দিকে হাইটেক পার্ক টি বাঁধ থেকে রায়পাড়া বালুঘাট এলাকায় একটি নির্মানকৃত পরিত্যক্ত বাড়িতে রাত ৮ টার দিকে নিয়ে যায়। সে খানে রশিদের আরো তিন বন্ধু কাশিয়াডাঙ্গা বালিয়া মিঠুর মোড় এলাকার সাইফুদ্দিনের ছেলে মাহাবুব, কাঠালবাড়িয়া এলাকার ইউনুসের ছেলে বাবু, গোদাগাড়ী উপজেলার পূর্ব বামনাহাল গ্রামের মৃত রহিম হাজীর ছেলে জয়নুদ্দিন জনির সাথে প্রেমিকার সাথে পরিচয় করিয়ে দেই রশিদ।
কাশিয়াডাঙ্গা রায়পাড়া বালুঘাট এলাকার নবনির্মানকৃত জান বক্সের ছেলে মোজাহার হোসেনের ফাঁকা বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে রশিদ তার পরিচিত তিন জনকে বাড়ির বাইরে রেখে তার প্রেমিকাকে ঘরের ভেতরে ধর্ষনের চেস্টা করে। এসময় তরুনী ধর্ষন করতে বাধা দিলে রশিদ বাড়ির বাইরে থাকা তিনজন কে ডাক দিয়ে ভেতরে নিয়ে বাড়ির প্রধান দরর্জা বন্ধ করে দিয়ে ৪ জন মিলে তরুনীকে ধর্ষনের চেস্টা করে। ধস্তা ধস্তির এক পর্যায় ওই তরুনী চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা নির্মানকৃত বাড়ির মালিক মোজাহারসহ স্থানিয়রা ছুটে এলে তরুনীকে ফেলে তার ৪ জন দৌড়ে পালিয়ে যায়।
পরে তরুনী নির্মনকৃত বাড়ির মালিক মোজাহারসহ এলাকার লোক জন কে জানায়, তার প্রেমিক রশিদ ও তার ৩ বন্ধু মিলে তাকে জোর করে ধর্ষন করার চেস্টা করে ব্যর্থ হয়ে তাকে মারপিট করে ও তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন, ১টি মোবাইল ও তার ভেনিটি ব্যাগে থাকা ২৩০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। পরে স্থানিয়রা ওই তরুনীকে উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানায় নিয়ে যায়।
ধর্ষন চেস্টার শিকার ওই তরুনী থানা পুলিশকে বিস্তারিত ঘটনা জানালেন পুলিশ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ দিলে বুধবার (১৪ সেপ্টেম্বর) ধর্ষন চেস্টার শিকার তরুনী তার প্রেমিক রশিদসহ ৪ জনের নাম উলেখ করে রাজশাহী জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল -১ আদালতে ধর্ষণ চেষ্টার শিকার তরুনী মামলা দায়ের করে।
