ভ্রাম্যমান প্রতিনিধি-
চলতি বৎসরের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা এই উপজেলায় সুষ্ঠভাবে সুসম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১ম দিনে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ১ম পএ ( আবশ্যিক) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীদের কুরআন ও তাজবীদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ছাত্র-ছাত্রীরা এইসব পরীক্ষা কেন্দ্রগুলিতে নির্ভীক, সুন্দর, মরোরম, আনন্দঘন পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে ও তাদের পরীক্ষা সুসম্পন্ন করে। এইসব পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেন এই উপজেলার নির্বাহী অফিসার ( UNO), ওসি মোহনপুর থানা,সহকারী ভূমি কমিশনার ( এসিল্যান্ড) মোহনপুর।
আমাদের প্রতিবেদক সব পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে, সবাই নির্ভীক, সুন্দর পরিবেশে তাদের ১ম দিনের পরীক্ষা সুসম্পন্ন করেছে। প্রশ্নপএ কমন ছিল।
