ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশে দেড় যুগের বেশী সময় ধরে শিক্ষকতা করে আসছেন সারা দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজের ( টিএসসি) শিক্ষকরা। তিন- চার গুণ অতিরিক্ত দাযিত্ব পালন করে থাকেন তারা। এইসব শিক্ষকদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। উল্টো উপরের পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। ইহার প্রতিবাদে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েণ্টে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি গত কয়েকদিন আগে।
এই প্রতিবাদ সমাবেশ থেকে কারিগরি, বৃত্তিমূলক শিক্ষার মানোন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে টিএসসির শিক্ষকদের পদোন্নতি না দিয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদ জানানো হয়। এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এই সমিতির রাজশাহী বিভাগীয় আহবায়ক মোঃ তারিকুল হাকিম। এই সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে ৬৪ টি টিএসসি আছে। পদোন্নতি থেকে বঞ্চিত শিক্ষকের সংখ্যা সারা দেশে ৯০০ জন। ইহার মধ্যে রাজশাহী বিভাগের ৬ টি টিএসসিতে আছে ২০০ শিক্ষক। বর্তমান সরকার এখন দেশের প্রতিটি উপজেলায় ১টি করে টিএসসি করতে যাচ্ছেন।
