ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশে “জেলা পরিষদ নির্বাচন” এর তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই জমজমাট হতে শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেএী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এর ধানমন্ডি’র রাজনৈতিক কার্যালয়।
আজ ৪ঠা সেপ্টেম্বর রোজ রবিবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও গ্রহণ শুরু হবে এই রাজনৈতিক অফিস থেকে। কিন্ত গত কয়েকদিন আগে থেকে এই দলের নেতা- কর্মীরা রাজধানী ঢাকায় অবস্হান করছেন।
কেন্দ্রীয় নেতারাও ব্যস্ত হয়ে পড়েছেন এই জেলা পরিষদ নির্বাচন নিয়ে। দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দেওয়ার পাশাপাশি যোগ্য প্রার্থীর তালিকা তৈরী করছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সূএ থেকে জানা যায় যে, এবার জেলা পরিষদ নির্বাচনে এই দলের দুঃসময়ের ত্যাগী, পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে।
পুরাতনদের পাশাপাশি আসবে অনেক নতুন মুখ। বর্তমান জেলা পরিষদের প্রশাসক, যারা বিগত ৫ বৎসর জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন,যাদের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল হয়েছে, তারাই দলীয় মনোনয়ন পাবেন।
আর যেসব নেতারা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিতর্কিত হয়েছেন,দলের নেতা- কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেননি তারা মনোনয়ন থেকে বঞ্চিত হবেন। আগামী ১০ শে সেপ্টেম্বর রোজ শনিবার জানা যাবে, কোন কোন জেলায় কে কে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন পেলেন।
