স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীর বড়কুঠিপাড়া যুব সংঘের উদ্যোগে সাফি, নিরব ও সাহিল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার রাত ৮টায় বড়কুঠি মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। কিশোররা খেলাধুলার মধ্য থাকলে মাদকের কালো থাবা থেকে দুরে থাকবে।
তাই কিশোর ও যুবকদের খেলা প্রতি আগ্রহ বাড়াতে হবে। তাদের তারা বিপথগামী হবে না। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
