আল আমিন স্বাধীন-
নওগাঁর রাণীনগরে পুলিশের অভিযানে চার কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু (৩৬) এবং একই এলাকার পূর্ব বালুভরা গ্রামের ময়েজ শাহার ছেলে রিন্টু শাহা ওরফে জামিল (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে শুক্রবার (১৯ আগস্ট) হেফাজতে পাঠানো হয়েছে। রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঐদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে দুইজন মাদক ব্যবসায়ী নওগাঁ সদরের কাঁঠালতলী মোড় থেকে পায়ে হেঁটে মাদক নিয়ে রাণীনগরের দিকে আসছে।
এমন তথ্যের ভিত্তিতে এসআই সাজ্জাদ হোসেন সহ তার সঙ্গীয় ফোর্স পাঠানো হয়। পরে ওই দুইজন মাদক ব্যবসায়ী উপজেলার পশ্চিম বালুভরা ডালপট্টি পাড়া এলাকায় পৌঁছালে পুলিশ তাদেরকে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করে।
