স্টাফ রিপোর্টার-
১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত বহরমপুর মহল্লা কমিটির উদ্যোগে গত বৃহষ্পতিবার রাত ৮ঘটিকায় বহরমপুর মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে মানবভোজ বিতরণ করা হয়।
তিন নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মাহতাবের উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহাতাব হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার সহ এলাকার নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
