ভ্রাম্যমান প্রতিনিধি-
রাজশাহী মহানগরীতে চাঁদাবাজির সময় এক পুলিশ সদস্যকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। গত সোমবার রাত্রি ১০ টার দিকে এই মহানগরীর ১১নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই সময় পুলিশ সদস্যের সঙ্গে থাকা অপরজন পালিয়ে যায়।
আটক এই পুলিশ সদস্যের নাম মোঃ মিজানুর রহমান। তিনি বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রবিবার মহানগরীর হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় অবস্থিত “ভিলা ছাএাবাস”- এ আতিক নামের এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৬ হাজার টাকা নেন বায়া পুলিশ ফাঁড়ির এই কনস্টেবল মোঃ মিজানুর রহমান।
গত সোমবার রাত্রি ৯ টার দিকে এই ছাত্রের কাছে আরও ১০ হাজার টাকা নেওয়ার সময় স্থানীয় জনগণ তাকে হাতেনাতে ধরে গণধোলাই দেন। এই সময় এলাকাবাসী স্থানীয় জনগণ পুলিশে খবর দিলে বোয়ালিয়া মডেল থানা পুলিশ সেখানে উপস্থিত হন।
এই সময় এই কনস্টেবলকে জনতার হাত থেকে রক্ষা করে পুলিশের হাতে তুলে দেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর। ইহার পর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে থানায় নিযে যায়। বোয়ালিয়া মডেল থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম আমাদের প্রতিবেদককে জানান, এই পুলিশ কনস্টেবল-এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
