আল আমিন স্বাধীন-
নওগাঁর মান্দা উপজেলার সড়ক দূর্ঘটনা প্রবণ স্থান চিহ্নিত করণ এবং এসকল স্হানে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে মান্দা উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান,উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিয়া, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, আনিসুর রহমান, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান কামরুল, তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ উপস্থিত ছিলেন।
