স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর তালাইমারী হতে কাটাখালী পর্যন্ত ফোরলেন সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কাজটি তিনি দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে প্রকৌশলীদের পরামর্শ প্রদান করেন।
প্রকৌশলীরা বলেন, দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজটি এবং যথা সময়ে শেষ হবে প্রকল্পের কাজটি। এসময় মেয়রের সাথে ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
