আল আমিন স্বাধীন-
অনাবৃষ্টিতে বিলম্বিত চাষাবাদ তার ওপর আবার সারের বাড়তি দর এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নওগাঁর চাষিরা। আষাঢ়ের প্রথম সপ্তাহে রোপা আমন চাষাবাদে ব্যস্ততা বাড়ে কিন্তু এবার অনাবৃষ্টির কারণে ধান রোপণ পিছিয়েছে অন্তত তিন সপ্তাহ। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় গভীর নল-কূপের সেচ দিয়ে ধান রোপনের কাজ করছেন অনেক চাষীরা। এদিকে ইউরিয়া সারের বাড়তি দরে কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
কৃষকরা বলেন সারের দাম বেশি তাই তাদের অনেক টাকা বেশি দিতে হচ্ছে আর তাই তারা সার বেশি কিনতে পারছেন না । নওগাঁর নিয়ামতপুর উপজেলার স্যার ডিলার মালিকদের কাছ থেকে জানা যায়, কৃষি জমি যত পরিমান সে পরিমাণ সার পাওয়ার কথা কিন্তু তার মধ্য ইউরিয়া সারের দাম বেশি হওয়ায় কৃষকদের গুনতে হচ্ছে বেশি টাকা আর এমওপি সার প্রয়োজন মত পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে কৃষি উপ-সহকারি শফিউল আলম বলেন, গত মাসে কিছু পরিমাণ সার বকেয়া ছিল কিন্তু এই মাসে তা সম্পূর্ণ করা হবে । নওগাঁর নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান বলেন , এই উপজেলায় যেন স্যারের কোনরকম ঘাটতি না থাকে সে বিষয়ে চেষ্টা করছি এবং আমাদের কৃষি অফিসারদের সাথে নিয়ে সরকারের নির্দেশনা মোতাবেক সঠিক দামে সার বিক্রয় হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হবে।
