ভ্রাম্যমান প্রতিনিধি-
আমাদের দেশে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি বা সমমানের পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার লিখিত পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১লা অক্টোবর রোজ শনিবার। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রুটিন প্রকাশিত হয়। এই রুটিন অনুযায়ী প্রতিটি পরীক্ষা বেলা ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলবে। বিকালে কোন পরীক্ষা নাই। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট। রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। প্রতিদিন পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
১৫-৯ ২০২২ ইং রোজ বৃহস্পতিবার- বাংলা ( আবশ্যিক) ১ম পত্র।
১৭-৯-২০২২ ইং রোজ শনিবার বাংলা ( আবশ্যিক) ২য় পত্র।
১৯-৯- ২০২২ ইং রোজ সোমবার ইংরেজি( আবশ্যিক) ১ম পত্র।
২০ – ৯ -২০২২ ইং রোজ মঙ্গলবার ইংরেজি ( আবশ্যিক)২য় পত্র।
২২-৯-২০২২ ইং রোজ বৃহস্পতিবার গণিত।
২৪-৯-২০২২ ইং রোজ শনিবার পদার্থ বিজ্ঞান ( তৃত্বীয়)। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং।
২৫-৯-২০২২ ইং রোজ রবিবার গার্হস্হ্য বিজ্ঞান ( তৃত্বীয়))। কৃষি শিক্ষা,সংগীত,আরবি,সংস্কৃত,পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া চারু ও কারুকলা ( তত্ত¡ীয়)।
২৬-৯-২০২২ ইং রোজ সোমবার রসায়ন ( তৃত্বীয়)। পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ।
২৭-৯-২০২২ ইং রোজ মঙ্গলবার ভূগোল ও পরিবেশ।
২৮-৯-২০২২ ইং রোজ বুধবার জীববিজ্ঞান ( তৃত্বীয়) ও অর্থনীতি।
২৯-৯-২০২২ ইং রোজ বৃহস্পতিবার হিসাববিজ্ঞান।
১-১০-২০২২ ইং রোজ উচ্চতর গণিত ( তৃত্বীয়)।
এই এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষা গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। আমাদের দেশে বন্যার কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত হওয়ার ঘোষণা দেওয়া হয় মাত্র ২ দিন আগে গত ১৭ ই জুন রোজ শুক্রবার।
