আল আমিন স্বাধীন-
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯শে জুন অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড শিক্ষামন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এক মাস না যেতেই আবার ও নজিরবিহীন বন্যায় ভাসছে সিলেট সুনামগঞ্জ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির বন্যা কবলিত দের উদ্ধারে স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। বাড়িঘর সড়কের পর তলিয়ে গেছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান। সবকিছু তলিয়ে যাওয়ায় পানিবন্দি কয়েক লাখ বাসিন্দা। বাড়িঘর ছেড়ে যে যেভাবে পারছেন ছুটছেন নিরাপদ আশ্রয়ে।
জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় ১ লাখ ১৬ হাজার ৪৭৩ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে বন্যাকবলিত জেলা সিলেটে রয়েছেন ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে রয়েছেন ২৩ হাজার ৭৫২ জন। ৪ জেলায় পরীক্ষাকেন্দ্র রয়েছে ১৪৯টি। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে রয়েছে ৯২টি পরীক্ষাকেন্দ্র। পরীক্ষার পরিবর্তিত সময়স‚চি পরে জানানো হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
